০২:০৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

রাজৈর ভুমিহীন পরিবারের মাঝে ৪০টি ঘর হস্তান্তর

মাদারীপরের রাজৈরে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধান মন্ত্রীর উপহার গৃহ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের বাড়ইমাঠ এলাকার লোয়ার কুমার তীরে নির্মিত ৪০টি ঘর ৪০ জন গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এসময় প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এসএম মাহবুবুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) শেখ ফজলুল হক বাবুল, ভাইস চেয়ারম্যান সেলিনা মস্তফা, ইউপি চেয়ারম্যান সাবিনা ইয়াসমীন মিরু প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

রাজৈর ভুমিহীন পরিবারের মাঝে ৪০টি ঘর হস্তান্তর

প্রকাশিত : ০৬:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২