করোনা মহামারীর কারণে মধ্যপ্রাচ্যে আসন্ন সফর বাতিল করেছে পিএসজি। আগামী রবিবার থেকে শুরু হওয়া তিন দিনের অনুশীলন ক্যাম্পের জন্য ফরাসি লিগে শীর্ষে থাকা পিএসজির কাতারের উদ্দেশ্যে কাল দেশত্যাগের কথা ছিল। আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও তাদের খেলার কথা ছিল।
এ সম্পর্কে পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফ্রান্সে বর্তমান করোনার যা পরিস্থিতি তাতে পিএসজি ২০২২ সালে কাতারের শীতকালীন সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
নতুন বছরের শুরুতেই পিএসজি শিবিরে করোনা হানা দিয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন এ্যাঞ্জেল ডি মারিয়া ও জুলিয়ান ড্রাক্সলার। এ কারণে গত রবিবার লিঁওর বিপক্ষে লিগ কাপের ম্যাচে তারা খেলতে পারেননি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। শীতকালীন বিরতিতে বড়দিনের ছুটি কাটাতে আর্জেন্টিনা গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি। এরপর তিনি নেগেটিভ হয়ে সম্প্রতি প্যারিসে ফিরেছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























