০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

রাজৈর উপজেলা পরিষদের উপ নির্বাচনে প্রতীক বরাদ্দ

মাদারীপুর জেলার রাজৈর উপজেলা পরিষদের উপ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুর ২ টার সময় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেন । বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরী কে নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ মহাসিন মিয়াকে আনারস প্রতীক দেওয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরী বলেন, বিজয় ব্যাপারে শতভাগ নিশ্চিত বলে আশাবাদী। এই প্রতীক আমার নয়। এই প্রতীক সারা রাজৈর উপজেলাবাসীর, রাজৈর উপজেলা আওয়ামী লীগের প্রতীক। আমরা যারা রাজৈরে আওয়ামী লীগ করি প্রতিটি পরিবারের উদ্দেশ্য এক, তাই আমি বলবো জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে এক হয়ে নৌকা প্রতীক ভোট দিয়ে জয়যুক্ত করবো।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ মহসিন মিয়া বলেন , নির্বাচন সুষ্ঠু ও নিরোপেক্ষ হলে আমি জনগনের ভোটে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব। আমি আনারস প্রতীক পেয়েছি। জনগণ সঠিকভাবে ভোট দিতে পারলে অবশ্যই আমার জয় হবে ইনশাল্লাহ।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মনিরুজ্জামান বলেন, আমরা আজকে প্রতীক বরাদ্দ দিয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীক পেয়েছেনএবং অপর জন হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক পেয়েছেন। আগামী ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা ইতিমধ্যেই নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এই নির্বাচনে ১ লক্ষ ৮৩ হাজার ২শত ১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

রাজৈর উপজেলা পরিষদের উপ নির্বাচনে প্রতীক বরাদ্দ

প্রকাশিত : ০৭:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২