০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ঈদগাঁওতে বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত ২

কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীবাহী পূরবী বাসের চাপায় সিএনজির চালকসহ ২জন নিহত ও বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছেন। একজন অপ্রকৃতিস্থ পথচারীকে বাঁচাতে গিয়ে শুক্রবার বিকেল পৌনে চারটায় ঈদগাঁও চান্দের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূরবী বাসটি (ঢাকা মেট্রো-ক-১৪-৮৯৯২) কক্সবাজারমুখী এবং সিএনজিটি ঈদগাঁওমুখী ছিল বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো আব্দুল হালিম সহ পুলিশ দল ঘোষণা, ডুলাহাজারা হাইওয়ে পুলিশ ও রামু থেকে দমকল বাহিনী এসে উদ্ধার তৎপরতা চালান। নিহতরা হচ্ছেন চকরিয়া উপজেলার খুটাখালী বাজারের মৃত আমির হামজার স্ত্রী ছেনোয়ারা বেগম(৪০) এবং দুর্ঘটনা কবলিত সিএনজিটির চালক।

নিহতদের লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে খুটাখালী বাজারের তসলিমা আক্তার ও শফিকুর রহমান এর অবস্থা গুরুতর বলে জানান ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার শামীম আল মামুন। তিনি জানান, গুরুতর আহত শফিকুর রহমান (৪৮)কে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তসলিমা আক্তার (৩৫)কে ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেননি এসআই শামীম আল মামুন।

দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে এবং সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

ঈদগাঁওতে বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত ২

প্রকাশিত : ১১:৩১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২