দেশি বাজারে সোয়াবিন, সরিষা, পামেলসহ বিভিন্ন প্রকার তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের নবাবগঞ্জে বেড়েছে সরিষার চাষ। আমন ধান কাটাই-মাড়াইয়ের পর ৩ মাস ধরে ফেলে না রেখে বাড়তি আয় করতে একই জমিতে সরিষা চাষে ঝুঁকছেন এখানকার কৃষকরা। কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। মাঠে মাঠে হলুদের সমাহার, প্রকৃতি সেজেছে হলুদ সাজে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে প্রকৃতি প্রেমিদের। মাঠে-ঘাটে, গ্রাম-গঞ্জে আর রাস্তায় সরিষার ফুলের সুভাষ ছড়াচ্ছে, মুগ্ধ হচ্ছে পথচারীরা। দেশে ভৈষজ তেলের চাহিদা তুলোনায় উৎপাদন কম। এসব ভৈষজ তেলে আমদানি করতে হয় বেশি ভাগ বাহির দেশের থেকে। বাহির থেকে আমদানিকৃত তেলের মুল্য বৃদ্ধি দিন দিন বেড়ে চলছে। তেলের দাম স্বাভাবিক রাখতে এবং চাহিদা মেটাতে সরিষার চাষ বৃদ্ধি করেছে সরিষার চাষিরা। ডিজেল তেলের দাম বাড়ায় সরিষার আবাদ বেশি করছেন তারা। কারণ সরিষা চাষ করতে পানির প্রয়োজন হয় না। এক বিঘা জমিতে সরিষা চাষ করতে কৃষকের খচর হয় দুই হাজার থেকে আড়াই হাজার টাকা। প্রতি বিঘায় কৃষকরা সরিষা উৎপাদন করে থাকে ৫ থেকে ৬ মণ। সরিষা চাষের উপযোগী আবওহায়া ভালো থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। সেই সাথে সরিষা দাম বাজারে ভালো পেলে আমনের ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে । অন্যদিকে অন্য ফসলের তুলনায় সল্প সময়ে লাভজনক হওয়ায় দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন কৃষকেরা, চলতি আমন মৌসুমে উপজেলায় ১০২০ হেক্টর জমিতে সরিষার চাষ করেছে কৃষকেরা। তবে গত ১৮-২০১৯ অর্থ বছরে এই উপজেলায় সরিষার চাষ হয়েছিলো ৭৫০ হেক্টর জমিতে। আমরা মোট ১১৩০ জন কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করেছি।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















