০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ফেনীতে ডোবা থেকে ইমামের লাশ উদ্ধার

ফেনীর সোনাগাজীতে এশটি মসজিদের ডোবা থেকে হাফেজ মো. শাহরাজ (২২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বগাদানা ইউনিয়নের আউড়ার খিলে এঘটনা ঘটেছে। মৃত শাহরাজ নোয়াখালীর হাতিয়া উপজেলার খিরুদিয়া এলাকার সেলিম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন আউড়ার খিল পাঞ্জেগানা মসজিদে ইমামতি করতেন এবং বাগীশপুর এলাকার কাঞ্জুল উলুম নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদশর্ীরা জানায়, শুক্রবার সকালে মসজিদের পাশে ডোবায় ইমামের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম পলাশ জানান, ইমামের মৃত্যু ঠিক কি কারণে হয়েছে তা বলা যাচ্ছেনা। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে ডোবার পাশে টিউবওয়েলের কাছে নিহতের জুতা, বালতি এবং লুঙ্গি দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

ফেনীতে ডোবা থেকে ইমামের লাশ উদ্ধার

প্রকাশিত : ০২:১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২