০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ময়মনসিংহে লরি চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবোঝাই লরি চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কের ধোপাঘাট এলাকায় শনিবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পুখুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন ও চরকামারিয়া ভাটিপাড়া গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী বকুলা বেগম।

বিষয়টি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুর একটার দিকে যাত্রীবোঝাই একটি অটোরিকশা উপজেলার ধোপাঘাট এলাকায় এসে যাত্রী নামাচ্ছিল। এসময় দ্রুতগতির একটি বালুবোঝাই লরি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাজেদা খাতুন মারা যান। এসময় বকুলা বেগমসহ দুজন আহত হন। তাদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বকুলা বেগমের মৃত্যু হয়।

ওসি বলেন, ওই দুই নারী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে অটোরিকশায় উঠেছিল। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে, এর আগেই পালিয়েছে বালুবোঝাই লরির চালক। তাকে সনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

ময়মনসিংহে লরি চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রকাশিত : ০৫:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২