০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ইউএনও’র হস্তক্ষেপে কালাইল বিলের মাটি কাটা বন্ধ

গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতা মিলে কৃষি জমির মাটি কাটার সংবাদ প্রকাশের পর অবশেষে বন্ধ হলো কালাইল বিলের মাটি কাটা। ইউএনও’র হস্তক্ষেপে স্থানীয় কালাইল বিল কালীগঞ্জ পৌরসভা অংশ দুর্বাটি উত্তরপাড়া ও বৈরাইল এলাকার কৃষি জমির এ মাটি কাটা বন্ধ হয়।

সোমবার (১৭ জানুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসসাদিকজামান।

ইউএনও মো. আসসাদিকজামান জানান, ঘটনাস্থলে গিয়ে দুটি এক্সকাভেটর (বেকু) জব্দ করা হয় এবং ওই দুই নেতাকে খবর দিয়ে অফিসে এনে ভবিষ্যতে আর কৃষি জমির মাটি কাটবে না বলে মুচলেকা নেওয়া হয়েছে। এছাড়া কালাইল বিলের কৃষি জমির উপর দিয়ে নেওয়া রাস্তা ঠিক করে আগামী ৭ দিনের মধ্যে ক্ষতিগ্রস্থ কুষকদের ফিরিয়ে দেওয়া হবে। তবে ভবিষ্যতে এ ধরণের ঘটনা যেখানেই সংগঠিত হবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপজেলার এই নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে। মাটি কেটে নেওয়ায় ওই বিলের ৫ শতাধীক বিঘা কৃষি জমির ফলন বন্ধের হুমকির আশঙ্কা থাকা সত্তে¡ও ক্ষতিগ্রস্ত কৃষকরা ভয়ে মুখ খুলতে পারছেন না প্রভাবশালী ওই দুই নেতার বিরুদ্ধে। পরে এ ঘটনায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করেন। পরে সেই সংবাদ ইউএনও’র দৃষ্টি গোচর হলে ব্যবস্থা গ্রহন করেন।

উল্লেখ্য, মাটি কাটার ঘটনায় সাথে জড়িত দু’জনের বাড়িই কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের দুবার্টি গ্রামে। একজনের নাম ম. বজলুর রহমান তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। অপরজন মো. আলামিন আকন্দ তিনি কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তারা দু’জনে ভাগ ভাটোয়ারা করে কালাইল বিল কালীগঞ্জ পৌরসভা অংশ দুর্বাটি উত্তরপাড়া ও বৈরাইল এলাকার কৃষি জমির মাটি কেটে বিক্রি করছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

ইউএনও’র হস্তক্ষেপে কালাইল বিলের মাটি কাটা বন্ধ

প্রকাশিত : ০২:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২