কুষ্টিয়া ভেড়ামারায় চারা পিয়াঁজ রোপনে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। পিঁয়াজ অর্থকরী চাহিদা সম্পন্ন ফসল হওয়ায় পিঁয়াজ চাষ করে বছরের অর্থনৈতিক চাহিদা মিটিয়ে থাকেন তারা। বাড়তি লাভের আশায় ভেড়ামারা চাষীরা এখন চারা পিঁয়াজ রোপনে ব্যস্ত রয়েছেন।আবহাওয়া অনুকুলে থাকলে এ মৌসুমেও পিঁয়াজের ভাল ফলনের সম্ভাবনা রয়েছে। প্রতি বিঘা জমিতে পিঁয়াজ চাষে চাষীদের খরচ হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। বিদেশ থেকে পিঁয়াজ আমদানি করা না হলে পিঁয়াজ চাষে চাষীরা লাভবান হবেন বলে তারা জানিয়েছেন। এক্ষেত্রে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তারা। ভেড়ামারার পিঁয়াজ চাষী আব্দুল হামিদ জানান, চলতি মৌসুমে মুলকাটা পিঁয়াজের ফলন ভাল হলেও দাম আশানুরুপ হওয়ায় চারা পিঁয়াজ চাষ করে তা পুসিয়ে যাবে এমন আশায় চারা পিঁয়াজ চাষ করা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















