মাদারীপুরের রাজৈর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার সকালে তিন দিনব্যাপী ৫০ শত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার স্কুল মাদ্রাসাসহ ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। সকালে রাজৈর উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক মিয়া এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় রাজৈর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈ, কদমবাড়ির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
রাজৈরে ৩দিন ব্যাপী শীতকালীন মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
-
রাজৈর (মাদারীপুর)প্রতিনিধিঃ - প্রকাশিত : ০৮:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- 70
ট্যাগ :
জনপ্রিয়




















