১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

চরফ্যাশনে জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

ভোলার চরফ্যাশনে উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা হারুন অর রশিদসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হারুন অর রশিদের বাড়ীতে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।

চরফ্যাশন থানার ওসি এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাওলানা হারুনের বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা সবাই ভোলা, লালমোহন, শশীভূষণ, দক্ষিণ আইচা ও চরফ্যাশন এলাকার জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছে। সরকার বিরোধী নাশকতার জন্য তারা সন্ধ্যার পর হারুন মাওলানার বাড়ীতে গোপন বৈঠক করছিল। এদের বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

গ্রেফতারকৃতরা হলেন, চরফ্যাশন উপজেলা জামাত ইসলামী আমির মাওলানা হারুন অর রশিদ কাজী (৫১), মোস্তফা কামাল (৫২), ভোলা সদরের আমির হোসেন(৪৫), লালমোহনের লোকমান হোসেন (৪০), জসিম উদ্দিন (৩০) অধ্যক্ষ শরিফ হোসেন (৪৫) শশীভূষনের নাসিম (৩৫) রেদওয়ান (২৫), আবুল কাশেম (৫০), মোহাম্মদ আলী (৫৫), রহমত উল্যাহ (৩০) দক্ষিন আইচার জিয়াউল হক (৭৫)।

ট্যাগ :
জনপ্রিয়

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

চরফ্যাশনে জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

প্রকাশিত : ১০:১৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮