১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

পাঁচ ম্যাচ নিষিদ্ধ আফ্রিদি

আম্পায়ার ফয়সাল খান আফ্রিদিকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ ও ম্যাচ ফি'র ৫০ শতাংশ অর্থ জরিমানা

চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটে করোনাবিধি ভঙ্গ করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের এলিট প্যানেল আম্পায়ার ফয়সাল খান আফ্রিদিকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ম্যাচ ফি’র ৫০ শতাংশ অর্থ জরিমানাও করা হয়েছে।

পিএসএলের এবারের আসরের করাচি পর্বে সাতটি ম্যাচে দায়িত্ব পালনের কথা ছিল ফয়সাল আফ্রিদির। কিন্তু এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তার।

প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে পিএসএলে নামতে পারেননি আফ্রিদি। তখন তাকে সাতদিনের বাধ্যতামূলক আইসোলেশনে পাঠানো হয়।

টুর্নামেন্টের করোনা প্রটোকল অনুযায়ী, কেউ পজিটিভ শনাক্ত হলে দুইবার পরীক্ষায় নেগেটিভ না হওয়া পর্যন্ত আইসোলেশন থেকে বের হওয়া নিষেধ। কিন্তু প্রথমবার নেগেটিভ হয়েই নিজের রুম ছেড়ে বেরিয়ে যান আফ্রিদি।

যে কারণে করোনাবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগ মেনে নিয়েছেন তিনি। তাই তাকে সাত ম্যাচ নিষেধাজ্ঞা ও ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

যার ফলে এখন করাচি পর্বে আর কাজ করা হবে না তার। লাহোর পর্ব দিয়ে শুরু হবে আফ্রিদির এবারের পিএসএল। কিন্তু প্রথম ম্যাচেই গুনবেন ৫০% শতাংশ জরিমানা। যার পরিমাণ প্রায় ১ হাজার ডলারের কাছাকাছি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

পাঁচ ম্যাচ নিষিদ্ধ আফ্রিদি

প্রকাশিত : ০৪:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২