১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২ খেলা চলছে। টুর্নামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হবে আজ ৫ ফেব্রুয়ারি। এই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। দুই দলই এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি। এই ম্যাচকে সামনে ক্রিকেট বিশ্বে এখন প্রশ্ন কে জিতবে এবারের শিরোপা?

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানকে ১৫ রানে হারিয়ে দীর্ঘ ২২ বছর পর ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ১৯৮৮ সালের প্রথম শিরোপা জয়ের পর এই আসরে ফাইনাল নিশ্চিত করে ।

তাদের প্রতিপক্ষ ভারত এই পরিসংখ্যানে অনেক পথ এগিয়ে। আইসিসি যুব বিশ্বকাপের শেষ ১৩ আসরে সর্বাধিক চারবার শিরোপা জিতেছে ভারত। তিন আসরে ছিল রানার্সআপ।

সেদিক থেকে যুব বিশ্বকাপের ফাইনাল খেলার অভিজ্ঞতায় ভারত টইটুম্বুর। গত আসরে বাংলাদেশের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ হলেও এই আসরে নিজেদের সেরা প্রমাণ করে আবারো উঠে এসেছে স্বপ্নের ফাইনালে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড

প্রকাশিত : ০৪:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২