০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

স্বাস্থ্যবিধি মেনে সব আসনে শতভাগ যাত্রী নিয়ে সারাদেশে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে শতভাগ আসনে ট্রেন চলাচলের নির্দেশনার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি পালনে কঠোর নজরদারি করে ট্রেন চলাচল করবে।

ট্রেন ও স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কড়াকড়ি আরোপ করা হবে। যাত্রীদের মাক্স পরাসহ সব স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। অর্ধেক আসনের অগ্রিম টিকেট আগে বিক্রি হয়ে গেছে, বাকি টিকিটগুলো এখন কাউন্টার ও অনলাইনে পাওয়া যাবে।

এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ওই বছরের জুলাই থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালানো হয়।

গত ২১ জানুয়ারি দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

প্রকাশিত : ০৩:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২