০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

গোল করলেন, করালেনও মেসি

অবশেষে নতুন বছরে গোলের দেখা পেলেন আর্জেন্টাইন ও পিএসজি তারকা লিওনেল মেসি। রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে ২০২২ সালের প্রথম গোলের দেখা পেলেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। নতুন বছরে এর আগে দুই ম্যাচ খেললেও পাননি কোনো গোল। বছরের তৃতীয় ম্যাচে এসে প্রথম গোল করলেন এই আর্জেন্টাইন।

ম্যাচের ৩৮ মিনিটে গোল করেন মেসি। তার গোলে পিএসজি এগিয়ে যায় ৩-১ গোলে। বাম দিক থেকে বল নিয়ে বক্সে ঢুকার চেষ্টা করেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু লিলের দুই ডিফেন্ডার মিলে তার কাছ থেকে বল কেড়ে নিয়ে ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন মেসির পায়ে।

বক্সের ভেতরে ঢুকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শটে বল জালে জড়িয়ে নতুন বছরের প্রথম গোলের দেখা পান এই আর্জেন্টাইন তারকা। গোল করার আগে সতীর্থকে দিয়ে একটি গোলও করিয়েছেন মেসি। এ নিয়ে পিএসজির হয়ে ষষ্ঠ গোল করলেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোল করলেন, করালেনও মেসি

প্রকাশিত : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২