০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

মিরসরাইয়ে বিষ ঢেলে ৪ লক্ষ টাকার মাছ নিধন

মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে একটি মৎস্য খামারে বিষ ঢেলে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা এলাকায় আল আমিন মৎস্য এন্ড ডেইরি খামারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আবু জাহেদ (সরকার) বলেন, আমি গত কয়েক বছর ধরে আমার নিজস্ব খামারে (আল আমিন মৎস্য এন্ড ডেইরি খামার) মাছ চাষ করে আসছি। গতবার ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা কারণে দুর্বৃত্তরা আমার খামারে বৃহস্পতিবার দিবাগত রাতে বিষ ঢেলে দেয়। এতে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৪ লাখ টাকার মাছ মরে ভেসে উঠে। আমি বিষয়টি স্থানীয় মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করি এবং এ বিষয়ে আমি থানায় অভিযোগ করবো।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া

মিরসরাইয়ে বিষ ঢেলে ৪ লক্ষ টাকার মাছ নিধন

প্রকাশিত : ০৭:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২