কলাপাড়ায় টমটম থেকে গাছ ছিটকে রাস্তার পাশে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সুরাইয়া বেগম(৮) এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কলাপাড়া থানার এস আই শওকত জাহান খান গনমাধ্যমকে জানায়, পার্শ্ববর্তী আমতলী উপজেলঅর কাউনীয়া গ্রামের সাইদুল গাজীর স্ত্রী তানিয়া বেগম ৭ ফেব্রুয়ারি মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে বাবা রহিম ভদ্রের বাড়িতে শিশু সন্তান সুরাইয়াকে নিয়ে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরের দিকে নানা বাড়ির উঠানে খেলা করতে ছিলো শিশু সুরাইয়া, তখন বাড়ির উঠানের সামনের একটি গাছ কেটে চেরাই করার জন্য টমটমে তুলতে ছিলো শ্রমিকরা। হঠাৎ গাছের খন্ড টমটমে তুলতে গিয়ে ছিটকে রাস্তার পাশে দাড়ানো সুরাইয়ার ঘাড় ও মাথায় আঘাত লাগে।
এসময় প্রচন্ড রক্তক্ষরণ শুরু হলে তাৎক্ষণিক তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তী করা হলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানায়। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানায়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















