০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

মধুর বাড়িতে পাওয়া গেল ইয়াবা ও গাজা

লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ৪ হাজার পিস ইয়াবা ও ১০ হাজার টাকার গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে লামা থানা পুলিশ। বুধবার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের তৈলুনিয়া পাড়া গ্রামের বেলাল হোসেন মধুর বাড়ি থেকে তাদের আটক করা হয়। বুধবার রাতে এই বিষয়ে লামা থানা একটি মাদক আইনে মামলা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী।

আটককৃতরা হল, তৈলুনিয়া পাড়ার মৃত আব্দুস ছত্তারের ছেলে বেলাল হোসেন মধু (৪২) ও কক্সবাজারের মহেশখালীর কোরশাপাড়া ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস শুকুরের ছেলে মো. আবু সুফিয়ান শফি (৪১)।

আজিজনগর ক্যাম্প ইনচার্জ শেখ শামীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেলাল হোসেন মধুর বাড়ি থেকে ইয়াবা ও গাজার চালান যাবে। আমরা সকাল ১১টায় মধুর বাড়িতে অভিযান পরিচালনা করি। অভিযানে বাড়ি তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে চার হাজার পিস ইয়াবা ও ১০ হাজার টাকার (আধা কেজি) গাজাসহ মধু ও তার সহযোগী শফিকে আটক করি। পরে তাদের লামা থানায় হস্তান্তর করি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ী মধুকে ধরার চেষ্টা করে আসছিলাম। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া

মধুর বাড়িতে পাওয়া গেল ইয়াবা ও গাজা

প্রকাশিত : ০৯:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২