০৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

লামা-আলীকদমে ১২টি ইটভাটাকে বন্ধ করে দিল ভ্রাম্যমান আদালত

জানুয়ারির ২৫ তারিখে হাইকোর্ট বিভাগের একটি রিটের আদেশ মূলে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ১১টি ও আলীকদম উপজেলার ১টি অবৈধ ইটভাটাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বন্ধ করে দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। এসময় এই ১২ ইটভাটাকে মোট ১৬ লক্ষ টাকা জরিমানাও করা হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান ও মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানে সহযোগিতা করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশফাকুর রহমান, লামা থানার এসআই শাহীন পারভেজসহ সঙ্গীয় ফোর্স ও ফায়ার সার্ভিসের লোকজন।

এসময় লামার ফাইতং ইউনিয়নের ফরিদুল আলমের মালিকানাধী এফএসি কে ২ লক্ষ টাকা, মো: ইউনুসের মালিকানাধীন এসবিডবিøউকে ২ লক্ষ টাকা, মোকতার আহমেদের মালিকানাধীন এমএসবিকে ২ লক্ষ টাকাসহ আরো ৮টি ব্রিকফিল্ডকে ১ লক্ষ টাকা করে মোট ১৪ লক্ষ টাকা এবং আলীকদম উপজেলার একটি ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করেন। তাছাড়াও এই ইটভাটাগুলোর বিভিন্ন অংশে আংশিকভাবে ভেঙ্গে দেওয়া হয়, কাঁচা ইটগুলো নষ্ট করা হয় এবং ইটভাটাগুলো বন্ধ ঘোষনা করে নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের ব্রিফিং করে জানায়, উল্লিখিত ইটভাটাগুলো হাইকোর্টের রিটের আদেশ ছাড়াও জেলা প্রশাসন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে নিষিদ্ধ এলাকা ও পাহাড়ের পাদদেশে এমনকি আবাসিক এলাকায় ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে পরিচালিত হচ্ছিল। তাছাড়াও তারা ইটাভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করছে পাহাড়ি কাঠ। তাই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ধারা লঙ্ঘনের কারণে এই অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তুরস্ক ও তিউনিসিয়া

লামা-আলীকদমে ১২টি ইটভাটাকে বন্ধ করে দিল ভ্রাম্যমান আদালত

প্রকাশিত : ০৯:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২