১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ইট ভাটায় অবৈধ বিদ্যুৎ সংযোগ, ৫ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ইট উৎপাদনের অভিযোগে ‘মায়ের দোয়া’ নামের এক ভাটাকে ৫ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পিডিবির সরাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নওয়াজ আহমেদ খান ওই ইটভাটার মালিককে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন।

পিডিবির স্থানীয় কার্যালয় সূত্রে জানা যায় , উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজামারিয়াকান্দি গ্রামে অবস্থিত মায়ের দোয়া ব্রিক্স নামের এক ভাটা রয়েছে। সেই ইট ভাটার মালিক উপজেলার শাহবাজপুর গ্রামের শাহ আলম মিয়া। তিনি গত চার মাস ধরে ওই ভাটায় একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে ইট উৎপাদন করে আসছিলেন।

গত বুধবার দুপুরে পিডিবির স্থানীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সুমন হোসেন সরকারের নেতৃত্বে পিডিব’র একটি দল ওই ভাটায় অভিযান চালায়। অভিজান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগের সন্ধান পান তারা । এ সময় ইটভাটার মালিক শাহআলম মিয়া পালিয়ে যান। সংযোগটি বিচ্ছন্ন করে নিয়ে আসেন পিডিবি’র লোকজন।

মায়ের দোয়া ইটভাটার মালিক শাহ আলম মিয়া বলেন, জরিমানার কথা আমি শুনেছি। আমি এখনো টাকা জমা দেইনি। দেখা যাক কি করা যায়।

এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী প্রকৌশলী নওয়াজ আহমেদ খান বলেন, এখন পর্যন্ত ইটভাটার মালিক জরিমানার টাকা জমা দেননি। না দিলে মালিকের বিরুদ্ধে মামলা করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

ইট ভাটায় অবৈধ বিদ্যুৎ সংযোগ, ৫ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৯:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২