পাবনার ভাঙ্গুড়া উপজেলাধীন গ্রামীন অবকাঠমো উন্নয়ন প্রকল্পের আওতায় ময়দানদীঘি মার্কেট ভবন ও দিলপাশার ইউ পি অফিস পর্যন্ত আর সি সি রাস্তা নির্মান কাজের ভার্চুয়াল উদ্বোধন করেন ৭০পাবনা-৩ এর আধুনিক রুপকার জননেতা আলহাজ্ব মো: মকবুল হোসেন এম পি।
পাকাকরন কাজের ভার্চুয়ালী উদ্বোধন করা হয় ভাঙ্গুড়া উপজেলা পরিষদে বৃহস্পতিবার দুপুর আড়াইটায়।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, গ্রামিন বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদীঘি বাজারের চারতলা ভীত বিশিষ্ট দ্বিতল মার্কেট ভবনের নির্মান কাজের প্রাক্কলিত মূল্য ১,৮৩,০০,০০০ এবং ভাঙ্গুড়া হেড কোয়টার থেকে দিলপাশার ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৭২১৭মিঃ-৮৩০০মিঃ,এবং ৫৬৭৭মিঃ-৭২১৭মিঃ আর সি সি রাস্তার প্রাক্কলিত মূল্য ৩,৯৩,৮৯,৩৭৬ টাকা।
এলজিইডি প্রকৌশল অধিদপ্তর ভাঙ্গুড়া উপজেলা শাখার অর্থায়নে এ কাজের উদ্বোধন করেন ৭০ পাবনা ৩ এর এম পি মকবুল হোসেন, এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা ইবনুল হাসান শাকিল, ইমরান হাসান আরিফ, এলজিইডি উপজেলা সহকারী প্রকৌশলী ,ঠিকাদার সহ এম পি মহোদয়ের সফর সঙ্গী বৃন্দ।
এমপি মকবুল হোসেন বলেন,দেশের প্রত্যন্ত অঞ্চলে আজ রাস্তাঘাট ব্রীজ কালর্ভাড,শিক্ষা, স্বাস্থ্য’ বাসস্থানের যে উন্নয়ন হচ্ছে ফলে সাধারন মানুষজন অতি সহজে তাদের প্রয়োজনীয় কাজের জন্য জেলা ও উপজেলা শহরে এসে কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরতে পারছেন। তিনি বলেন আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। তিনি আরো বলেন দেহে যত সময় প্রাণ থাকবে তিনি এই ভাঙ্গুড়া চাটমোহর ফরিদপুরের মানুষের পাশে আছেন এবং আজীবন পাশে থেকে সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন
বিজনেস বাংলাদেশ/ এ আর




















