ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে মৌচাক বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায় নি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান, ভোরের দিকে আমরা নারীর মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। সিসি ক্যামেরার ভিডিও দেখে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। তার নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয় নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি সাজ্জাদ করিম।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















