১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

হোমনায় পিকআপ ভর্তি ভারতীয় শাড়িসহ ৩ জন আটক

ঢাকা যাওয়ার পথে কুমিল্লার হোমনায় একটি পিকাআপ ভ্যান ভর্তি ১ হাজার ২৪টি ভারতীয় শাড়িসহ তিন জনকে আটক করেছে পুলিশ। যার মূল্য ১২ লাখ ৮০ হাজার টাকা। শুক্রবার ভোরে উপজেলার ঘারমোড়া বাবরকান্দি মোড় থেকে এসআই আশেকুল ইসলামের নেতৃত্বে পুলিশের নৈশকালিন টহল টিম তাদের আটক করে। আটকরা হলেন, মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের কালু মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান, চালক ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের ফরিদ মিয়ার ছেলে রুবেল ও সহকারী বুড়িচং সদরের আ. মতিনের ছেলে সুমন। থানা সূত্রে জানা যায়, ভোরে এসআই আশেকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ঘারমোড়া বাবারকান্দি রোড দিয়ে একটি পিকাআপ ভ্যান মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। ত্রিপল দিয়ে মোড়ানো পিকাআপটি দেখে সন্দেহ হলে তাদের গতি রোধ করা হয়। গাড়িভর্তি স্কজটেপে মোড়ানো অনেকগুলি গাঁট দেখে সন্দেহ আরো বেড়ে যায়। সেখানে তাদের কথাবার্তায়ও গড়মিল পাওয়া যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেওয়া হয়। থানায় গাঁটগুলো খুলে ১ হাজার ২৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। যার মূল্য ১২ লাখ ৮০ হাজার টাকা। এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, উদ্ধার করা শাড়িগুলো থানার মালখানায় জমা আছে। এ ব্যাপারে মামলা হয়েছে। আটকদের শনিবার কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হোমনায় পিকআপ ভর্তি ভারতীয় শাড়িসহ ৩ জন আটক

প্রকাশিত : ০৯:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২