০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

টাঙ্গাইলে শহীদ শেখ রাসেলের ম্যুরালের উদ্বোধন

টাঙ্গাইলে সদ্য নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল সার্কিট হাউজের সামনের দৃষ্টিনন্দন মোড়ে এ ম্যুরালের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি, আতাউর রহমান খান এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, ছোট মনির এমপি, খান শুভ এমপি, খন্দকার মমতা হেনা লাভলী এমপি, অপরাজিতা হক এমপি, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম আলমগীর হোসেন প্রমুখ। গত ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেলের জন্মদিনে ১০ লাখ টাকা ব্যয়ে এই শেখ রাসেলের ম্যুরালের ভিত্তি স্থাপন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। পরে কৃষিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠান ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভর সংবর্ধনায় যোগ দেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

টাঙ্গাইলে শহীদ শেখ রাসেলের ম্যুরালের উদ্বোধন

প্রকাশিত : ০৯:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২