তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে বেকারত্ব দূর হবে, একই সাথে তথ্যপ্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শেখ কামাল আইটি প্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ কামাল আইটি প্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটি চাঁদপুরবাসীর জন্য প্রধানমন্ত্রীর অনন্য উপহার। এর মাধ্যমে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে যেনো ব্যাপক পরিসরে কাজ করতে পারেন, সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাই-টেক পার্ক স্থাপন করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতা মোকাবেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইওটি, রোবোটিক্স, সাইবার সিকিউরিটিসহ উচ্চপ্রযুক্তি নিয়ে কাজ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি বিজনেস ইনকিউবেটর এবং স্পেশালাইজড ল্যাব স্থাপন করা হচ্ছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এই ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম।
দেশের ৬৪টি জেলায় শেখ কামাল আইটি প্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। যার প্রথম ধাপে ১১ টি জেলার মধ্যে চাঁদপুরে আজ এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এবং বাংলাদেশ সেনাবহিনীর সার্বিক তত্ত¡াবধানে ১১টি জেলায় প্রায় ৭৯১ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















