১১:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

নাগরপুরে এক নারীকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের নাগরপুরে লালভানু (৫৮) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদরের দুয়াজানী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি বিকেলে নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।

নিহত লালবানু ওই গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মৃত. আব্দুল মিয়া তিন ছেলে সন্তান রেখে প্রায় ১২ বছর আগে মারা যায়। তার মৃত্যুও ২ বছর পর স্ত্রী লালভানু ফের বঙ্গবটিয়া গ্রামের তিন সন্তানের জনক মো. বাবুল মিয়াকে দ্বিতীয় বিয়ে করে নিজ বাড়ীতে বসবাস করে। বাবুল মিয়া এ দিন সকালে বাড়ী থেকে কীটনাশক সার নিয়ে জমিতে যায়। লাল ভানু সকালের খাবারের জন্য রান্না করতে যায়। এ সময় তাকে লাঠি দিয়ে কে বা কাহারা পিটিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়।

নিহত লালভানুর স্বামী বাবুল মিয়া বলেন, আমি রাতযাপন করে সকালে জমিতে সেচ দেওয়ার জন্য সার নিয়ে চলে যাই। আনুমানিক ৮টার দিকে হত্যাকান্ডের সংবাদ পাই। দ্রুত বাড়ীতে এসে রান্না ঘরের সামনে আমার স্ত্রীর রক্তাক্ত মৃত দেহ পরে থাকতে দেখি।

এ ব্যপারে নাগরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নাগরপুরে এক নারীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত : ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২