১১:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

গোয়াইনঘাটে বিভিন্ন মামলার ৬ আসামী গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ জন পরোয়ানাভূক্ত আসামীকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন, ডালিম আহমদ, পিয়ারা বেগম, সোলায়মান, আব্দুর রশিদ, রফিক উদ্দিন ও লুৎফুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই প্রলয় রায়, এসআই লিটন রায়, এসআই মো. জহিরুল ইসলাম খান, এসআই অজয় রায় ও এএসআই সত্যজিৎ তালুকদার এবং এএসআই নয়ন রায় সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ৬ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

গোয়াইনঘাটে বিভিন্ন মামলার ৬ আসামী গ্রেফতার

প্রকাশিত : ০৯:৫০:১২ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২