ফেনীর দাগনভুইয়ার রাজাপুর মদিনাতুল উলুম আল-ইসলামীয়া মাদ্রাসার ভবনের পাঁচ তলা থেকে পড়ে আবদুল্লাহ আল আরিয়ান (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরের দিকে উপজেলার রাজাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী আরিয়ান উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। সে স্থানীয় মদিনাতুল উলুম আল-ইসলামীয়া মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে আরিয়ান ওই মাদ্রাসার ভবনের পাঁচ তলা উঠে। পাঁচ তলায় সিঁড়ির পাশেই গ্রীল বিহীন জানালা। ওই জানালার খোপে বসার চেষ্টা করে সে। অসাবধানতা বশত জানালার গ্রীল না থাকায় শিক্ষার্থী আরিয়ান ভবনের নীচে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে
ফেনী জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিয়ানকে মৃত ঘোষণা করে
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম শিক্ষার্থীর মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসাবধানতা বশত হতে পারে। তারপরও প্রতিষ্ঠানের কোনো শিক্ষকদের অবহেলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















