১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

নালিতাবাড়ীতে ২০৫৫ বোতল ভারতীয় মদসহ আটক ১

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় ২০৫৫বোতল ফেনসিডিলসহ সাইফুল ইসলাম(৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। ১০ ফেব্রুয়ারি বৃহসম্প্রতিবার (১০ দিবাগত ভোররাতে উপজেলার সীমান্ত সড়কের পানিহাতা এলাকা থেকে এসব ফেনসিডিলসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়। বিজিবি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে তিনটার দিকে এ অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পিকআপ ও ইজিবাইক ভর্তি ভারতীয় ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় চালক ও মাদককারবারিরা। দৌড়ে পালানোর সময় সাইফুল ইসলামকে আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

এব্যাপারে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ফেন্সিডিলের বর্তমান বাজার মুল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানা গেছে।

রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে পানিহাতা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিলের চালান আনা হয়। বিষয়টি আমাদের গোয়েন্দা সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদকের এ চালানটি জব্দ ও একজনকে আটক করা হয়।

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে থানায় মামলা নেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নালিতাবাড়ীতে ২০৫৫ বোতল ভারতীয় মদসহ আটক ১

প্রকাশিত : ০৫:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২