নওগাঁর ধামইরহাটে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২১-২২ অর্থবছরের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ ফেব্রয়ারী) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০জন শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) ছিব্বির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী প্রমুখ বক্তব্য রাখেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















