১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

তৃতীয় বারের মত মেয়র আইভীর দায়িত্বভার গ্রহণ

টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনে পৌঁছালে তাকে সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করেন। এর আগে নগরীর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। পরে ওখান থেকে নিতাইগঞ্জে নির্মাণাধীন নগর ভবনের ৮ম তলায় একটি রুমে (মেয়রের অস্থায়ী কার্যালয়) বসেন তিনি।
এসময় সাংবাদিকদের ডা. সেলিনা হায়াত আইভী বলেন, আমার অবস্থান অতীতে যে রকম ছিল, এখনও সেই রকমই থাকবে। কোনো ধরনের আপোষ মনোভাব নিয়ে আমি এখানে আসি নাই। আমি আপোষ করবো জনগণের সাথে কাজের জন্য,কিন্তু কোনো সন্ত্রাসী চাঁদাবাজির সাথে নয়।
তিনি বলেন,আমি সাধারণ মানুষকে প্রাধান্য দিয়ে এই শহরকে পরিচালনা করার চেষ্টা করেছি। বিগত দিনে আমরা মানুষের চাহিদা অনুযায়ী ও সব কিছুর ঊর্ধ্বে উঠে কাজ করেছি এবং আগামী ৫ বছর একইভাবে কাজ করবো। নারায়ণগঞ্জ শহরের মানুষ অত্যন্ত আশা আকাঙ্খা নিয়ে আমাদের ভোট দিয়েছেন। যারা আমাদের ভোট দিয়েছে আর যারা দেয়নি, তাদের সবার জন্য কাজ করবো। তিনি আরও বলেন,আমি আমার পরিষদকে আহ্বান জানাবো আমরা মানুষের কল্যাণে কাজ করবো। এখানে কোন ধরণের দলাদলি, ধান্দাবাজি,চাঁদাবাজি হতে পারবে না। আমি ১৮ বছর যেভাবে কাজ করেছি সেইভাবেই এখানে কাজ করবো। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। নগরবাসী সহযোগিতা করবে।
মেয়র বলেন,আমি যখন ছিলাম না তখন কিন্তু কাজ থেমে থাকেনি। এই কাজগুলো আরও দ্রুত শেষ করার চেষ্ট করবো। নতুন নতুন প্রজেক্ট আমরা হাতে নিব। নির্বাচনের সময় ২৭টি ওয়ার্ডে ঘুরেছি। মানুষের বিভিন্ন ধরনের চাহিদা ছিল সেগুলি করার চেষ্ট করবো দ্রুত।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের সাধারণ আহাম্মদ আলী রেজা উজ্জ্বল এবং সিটি কর্পোরেশনের নব নির্বাচিত সাধারণ ও নারী কাউন্সিলরবৃন্দ।
এর আগে গত ১০ ফেব্রæয়ারী সকালে ঢাকায় গণভবন এবং ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়র হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভী ও ৩৬ কাউন্সিলরকে শপথ করানো হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
প্রসঙ্গত, ২০১১ সালের ৫ মে প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সেই বছর প্রথম সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং ২০১৬ সালে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কায় মেয়র নির্বাচিত হন আইভী। সবশেষ গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী।সারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

তৃতীয় বারের মত মেয়র আইভীর দায়িত্বভার গ্রহণ

প্রকাশিত : ০৯:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২