০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

হোটেল ফার্মগেটে অতর্কিত হামলা ও জোড়পূর্বক জায়গা দখলের অপচেষ্টা

হোটেল ফার্মগেটে অতর্কিত হামলা ও জোড়পূর্বক জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে আগের ভাড়াটিয়াদের বিরুদ্ধে। এ বিষয়ে তেজগাঁও থানায় সাধারণ ডায়রি হয়েছে। জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি সকাল সোয়া ১১টার দিকে হোটেল ফার্মগেটের পূর্ব ভাড়াটিয়া কাসুন্দী রেস্তরার মালিক জেসমিন জাহান (মুন) ও তার স্বামী ইমরান হাসান তাদের অফিসের লোকজন সহ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে মালিকপক্ষ ও হোটেলার কর্মচারীদের উপর হামলা চালিয়েছে এবং ব্যবসায়িক জিনিসপত্র ভাংচুর করেছে।

মালিকপক্ষ অভিযোগ করেছে, ২০২০ সালের মার্চথেকে উক্ত ভড়াটিয়া ভাড়া ও ইউটিলি বিল পরিশোধ না করে ক্ষমতার প্রভাব দেখিয়ে রেস্টুরেন্ট তালাবন্ধ করে চলে যায় এবং রেস্টুরেন্টের জায়গা বেআইনি ভাবে দখল করে রাখে। মালিকপক্ষ জায়গা খালির নোটিশ প্রদান করলে ভাড়াটিয়ারা মালিকপক্ষকে নানারকম হুমকি ধামকি দিতে থাকে। এই বিষয়ে মালিকপক্ষ ঢাকার তেজগাওঁ থানায় দুইটি সাধারন ডায়েরি করেছে।

পাশাপাশি ভাড়া ও ইউটিলিটি বিল পরিশোধের জন্য ভাড়াটিয়াদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তারপরও কাসুন্দি রেস্তোরার মালিক নিজে এসে এবং সাথে সন্ত্রাসী দলবল নিয়ে হোটেল ফার্মগেটে হামলা চালিয়ে জিনিসপত্র ভাংচুর করে ও জোড়পূর্বক জায়গাদখলের চেষ্টা চালায়, যা স্পষ্টভাবে ধরা পরে প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায়। তাদের এই অপ্রীতিকর কার্জকলাপে মালিকপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানের প্রচুর ক্ষতি হচ্ছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

হোটেল ফার্মগেটে অতর্কিত হামলা ও জোড়পূর্বক জায়গা দখলের অপচেষ্টা

প্রকাশিত : ০৫:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২