০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ ‌‌মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে সদর উপজেলার সদানন্দপুরের কড্ডার মোড় এলাকায় ১৯৬ পিস ইয়াবাসহ এই দুইজনকে আটক করা হয়। এসময় ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

সকালে র‌্যাব-১২’র মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- জেলার বেলকুচি উপজেলার মৃত জামাত আলী শেখের ছেলে আলতাফ হোসেন (৫৫) ও মকিমপুর চন্দ্রপাড়া গ্রামের মৃত তমছের আলী শেখের ছেলে মোতালেব হোসেন (৫০)।

মেজর এম. রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন এলাকায়
মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিলেন।

উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে, মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ ‌‌মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২