জিতলেই ফাইনাল নিশ্চিত। তার আগে, টস করতে নেমে কয়েন নিক্ষেপে সাকিবের বিপক্ষে জিতলেন ইমরুল কায়েস এবং টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। সাকিবকে জানালেন ব্যাট করার আমন্ত্রণ।
তবে এই ম্যাচে হারলেও খুব একটা ক্ষতি হবে না। কারণ, এই ম্যাচ হেরে বিদায় নেবে না কোনো দল। ফাইনালে ওঠার আরো একটা সুযোগ পাবে। এলিমিনেটর রাউন্ডের জয়ী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে কোয়ালিফায়ার-১ এর পরাজিত দলটি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিয়মিত অধিনায়ক ইমরুল কায়েস ফিরেছেন আজকের ম্যাচে। দলে ফিরেছেন অন্যতম দুই সেরা ক্রিকেটার লিটন দাস এবং মোস্তাফিজুর রহমান। জায়গা ছেড়ে দিয়ে ডাগআউটে ঠাঁই হয়েছে মুমিনুল হক, পারভেজ হোসেন ইমন এবং আবু হায়দার রনির। বরিশালের কোনো পরিবর্তন নেই।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মাহিদুল অঙ্কন, মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনিল নারিন, মইন আলি এবং ফাফ ডু প্লেসি।
ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, মুজিব-উর রহমান, শফিকুল ইসলাম, মেহেদী হাসান রানা।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























