০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বিপিএল ফাইনালের সময় পরিবর্তন

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ফাইনালের সময় এগিয়ে আনা হয়েছে। এক ঘণ্টা এগিয়ে বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

পূর্ব নির্ধারিত সূচিতে ফাইনাল শুরুর সময় ছিল ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। বুধবার দুপুরর এক বিবৃতিতে এই ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি।

প্রথম কোয়ালিফায়ার জিতে এরই মধ্যে সবার আগে ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশাল। আজ (বুধবার) বিকেল ৫টা ৩০ মিনিটে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এই ম্যাচের জয়ী দল ফাইনালে লড়বে বরিশালের বিপক্ষে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

বিপিএল ফাইনালের সময় পরিবর্তন

প্রকাশিত : ০৩:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২