০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

দ্বিতীয় ট্রফি জয়ের লক্ষ্য ইমরুলের

বিপিএলে মাশরাফি একমাত্র অধিনায়ক যার আছে চার চারবার শিরোপা বিজয়ের অসামান্য কৃতিত্ব। সেই কৃতিত্ব টপকানো বহুদুর, ধারে কাছেও কেউ নেই।

তবে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান আর ইমরুল কায়েসের আছে একবার করে বিপিএল শিরোপা জয়ের রেকর্ড। শুক্রবার যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়, তাহলে মাশরাফির পর দ্বিতীয় সর্বাধিক দু’বারের শিরোপা বিজয়ী দলের অধিনায়ক হবেন ইমরুল কায়েস। আর বরিশাল ট্রফি জিতলেও সে কৃতিত্বের অধিকারি হবেন সাকিব আল হাসান।

সাকিব যেহেতু মিডিয়ার সামনে আসেননি। তাই তার কাছে এ প্রশ্ন করা যায়নি। সে প্রশ্নটা ছুঁড়ে দেয়া হলো ইমরুল কায়েসকে।

‘মাশরাফির পর দ্বিতীয় সফল অধিনায়ক হওয়ার সুযোগ, আপনি কী লাকি?’ ফাইনালের আগে এ বিষয়ে কোন মন্তব্যে যেতে নারাজ কুমিল্লা ক্যাপ্টেন। তার কথা, ‘এটা বলতে পারবো না। আগে চ্যাম্পিয়ন হই তারপর দেখা যাবে।’

কথা-বার্তায় পরিষ্কার, অধিনায়ক হিসেবে নিজেকে মাশরাফির ধারে-কাছেও চিন্তা করেন না ইমরুল। আর তা করেন না বলেই মুখে এমন কথা, ‘ মাশরাফি ভাই অনেক বড় খেলোয়াড়। চারবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। এটা অনেক বড় একটা অর্জন। আমি চেষ্টা করছি। কুমিল্লাকে একবার চ্যাম্পিয়ন করেছি, আরেকবার যদি করাতে পারি অনেক ভাগ্যবান মনে করবো। এখন দেখা যাক।’

মানছেন প্রথম কোয়ালিফায়ার হারে খানিকটা হতাশ হয়ে পড়েছিলেন, ‘ঠিক বুঝে উঠতে পারছিলাম না, কি করবো না করবো; কিন্তু বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারের সহজ জয়ে আত্মবিশ্বাস ফিরে এসেছে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

দ্বিতীয় ট্রফি জয়ের লক্ষ্য ইমরুলের

প্রকাশিত : ০৯:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২