বিপিএলে বরিশালের জেতার রেকর্ড নেই একবারও। কুমিল্লার আছে দুই দুইবার কাপ জয়ের কৃতিত্ব। কাজেই কুমিল্লা সমর্থকদের মনের আশা, তাদের দলের শিরোপা ভাগ্য ভাল। কথা শুনে মনে হলো কুমিল্লা অধিনায়ক ইমরুলও তা বিশ্বাস করেন।
এ কারণে শুক্রবারের ফাইনালে একটা অন্যরকম আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবেন কুমিল্লা ক্যাপ্টেন। তার বিশ্বাস, আগেও যেহেতু দুইবার শেষ হাসি হেসেছে কুমিল্লা, তাই এবারো তার নেতৃত্বে সে পথেই হাঁটতে চায় তারা।
ইমরুল বলেন, ‘হ্যাঁ অবশ্যই, এর আগে কুমিল্লা দুইবার ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি কালকের ম্যাচটাও আমরা একই প্রক্রিয়ায় যাবো।’
‘কালকে (বুধবার) যেভাবে কামব্যাক করেছি, তাতে আমাদের আত্মবিশ্বাস অনেক উপরে। চেইজ বলেন বা প্রথমে ব্যাটিং বলেন সবকিছুতে ইতিবাচক আছি। ইনশাাল্লাহ কালকে ভালো কিছু হবে।’
বিজনেস বাংলাদেশ/ এ আর


























