০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

যাত্রীবাহী বাসের পেছনে প্রাইভেটকারের ধাক্কা নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দিগন্ত পরিবহন যাত্রীবাহী চলন্ত বাসের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বাড়িউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার যাত্রীর নাম দুলাল ভূঁইয়া ওরফে দুলো ভূঁইয়া (৬০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিরকান্দি গ্রামের আবদুর রহমান ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী। হতাহত ব্যক্তিরা ওই গাড়ির যাত্রী ছিলেন। আহতরা হলেন হানিফ ভূঁইয়া, দীন ইসলাম (২৬), জাবেদ মিয়া (২৮) ও নাজমুল হোসেন (৩০)। আহত ব্যক্তিদের মধ্যে দীন ইসলামকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও আহত যাত্রী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে দুলাল ভূঁইয়া, তাঁর ছেলে হানিফ ভূঁইয়াসহ (১৬) পাঁচজন ভাড়ায় চালিত ব্যক্তিগত একটি গাড়িতে করে মৌলভীবাজার শহর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে আসছিলেন। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় যাত্রীবাহী একটি চলন্ত বাসকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ব্যক্তিগত প্রাইভেটকার গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুলাল ভূঁইয়া।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ থানায় রাখা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

যাত্রীবাহী বাসের পেছনে প্রাইভেটকারের ধাক্কা নিহত ১

প্রকাশিত : ০৪:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২