০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মনসুর আলী (৬০) নামে এক অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে মেঘনাঘাট টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনসুর আলী নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাড়িয়ারচর এলাকার মৃত মোঃ আলীর ছেলে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জানান,মেঘনাঘাট টোলপ্লাজার সামনে মনসুর আলী অটোরিক্সা নিয়ে উল্টোপথে আসছিল। এমন সময় অজ্ঞাত একটা ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৪:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২