০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

ফের করোনা পজিটিভ সিডন্স

দায়িত্ব শুরুর আগেই করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। তাকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম চলে গেছে জাতীয় দল। কারণ জেমি সিডন্স দ্বিতীয় দফায় করোনা পজিটিভ হয়েছেন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বাংলাদেশে আসার পরদিন থেকেই সিডন্স বিপিএলের ম্যাচ দেখতে নিয়মিত মাঠে গেছেন। সিলেট পর্বেও তিনি মাঠে উপস্থিত ছিলেন। এরপর করোনা আক্রান্ত হলে চলে যান আইসোলেশনে। বিসিবির নিয়মানুযায়ী, দ্বিতীয় পরীক্ষায় পজিটিভ হলেও শারীরিক অসুস্থতা না থাকলে ১০ দিন আইসোলেশন করে সিডন্স দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

সে অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি সকালের ফ্লাইটে চট্টগ্রামে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন সিডন্স। ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন সিডন্স। এবার এসেছেন বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

ফের করোনা পজিটিভ সিডন্স

প্রকাশিত : ০৬:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২