০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে প্রতারণা,ভুয়া ডাক্তার আটক-১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মোঃ রুবেল হোসেন (২৭) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‍্যাব- ১১।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃত মোঃ রুবেল হোসেন ফরিদপুরের কোতয়ালীর গোয়ালেরটিলা এলাকার মোঃ ইউনুস শেখের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১’র মিডিয়া কর্মকর্তা মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান,আটককৃত ব্যক্তি বিএমডিসি কর্তৃক নিবন্ধনধারী ডাক্তার না হয়েও নিজেকে চক্ষু বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে এবং নিজের নামে সীলমোহর,ভিজিটিং কার্ড বানিয়ে দীর্ঘদিন যাবৎ রোগী দেখে প্রতারণা করে আসছিল।
এর আগে রোজ মঙ্গলবার(২২ ফেব্রুয়ারী) দুপুরে আটি সিদ্ধিরগঞ্জ এলাকার হিউম্যান ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার নিকট থেকে তার নাম (Dr. MD. Rubel Hossain) সম্বলিত সীল,ভিজিটিং কার্ড ও প্রেসক্রিপশনসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে প্রতারণা,ভুয়া ডাক্তার আটক-১

প্রকাশিত : ০৮:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২