রাজবাড়ীর কালুখালীতে চরমোনাই গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাস চালক নিহত হয়েছে। নিহত বাস চালক মো. নাজমুল হুদা রাজশাহীর দুর্গাপুর থানার চৌবাড়িয়া এলাকার মোহাম্মদ মোস্তফা কামালের ছেলে। এঘটনায় আরও আহত হয়েছে ১৫ জন। আহতদের কালুখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার সময় উপজেলার চাঁদপুর রেল ক্রসিং এলাকায় এ দুঘটনা ঘটে।
বাসে থাকা সহকারী আমির মাহবুব হোসেন জানান, আমরা পাবনা সদর থানার মালঞ্চী ইউনিয়নের সিংগার বাজার থেকে রাত সাড়ে ১০ টায় ৪১জন ব্যক্তি নিয়ে বরিশালের চরমনাইল ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে যাওয়ার উদ্যোশে যাত্রা শুরু করি। হঠাৎ কালুখালীর এই রেলক্রসিং স্থানে এসে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি খাতে পড়ে যায়। আমাদের প্রধান আমির আওলিয়া শেখসহ ১৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তি সবাই হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাস্থলে গাড়ি চালক মারা যায়।
সকাল সাড়ে ৬ টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাজবাড়ী ও কালুখালীর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।এসময় রাজবাড়ীর ফায়ার সার্ভিস ও সির্ভিল ডিভিশনের উপ-পরিচালক মো. আব্দুর রহমান জানান আমরা ঘঠনা শোনার সাথে সাথে ৫টি ইউনিটনের সম্বয়নে ২০ জন প্রতিনিধি এসে উদ্ধার কাজ পরিচালনা করি। এর মধ্যে একজনের মরদেহ রয়েছে তিনি এই বাসের চালক।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লিয়াকত হোসেন জানায়, বরিশালের চরমোনাই গামী রাব্বি পরিবহন ঢাকা মেট্রো জ-১৪-০৫৬৬ নামের একটি বাস কালুখালীর চাঁদপুরের রেলক্রসিং এলাকায় অতিক্রমের সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালক মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















