বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটের উপর বয়ে যাওয়া করতোয়া নদীতে কোন সেতু না থাকায় প্রায় ২ টি ইউনিয়নের গ্রামবাসীর যোগাযোগ বোদা থানা থেকে বিচ্ছির্ণ হয়ে পড়েছে। নদীর ওপারের মানুষদের নিত্যদিনের অফিস আদালত সহ কৃষকদের উৎপাদিত পণ্যাদি সহ যাতায়াতের একমাত্র পথ এই আউলিয়াট করতোয়া নদীর উপর একটি নৌকার উপর নির্উভরশীল কিন্তু দীর্ঘদিন ধরে ব্রীজটি না হওয়ায় লাখ লাখ লোক দুর্ভোগ পোহাচ্ছেন। কিন্তু ব্রীজটি না থাকায় ২টি ইউনিয়নের অধ্যুষিত জনগনের উৎপাদিত ভারি পন্যাদি বাজারগুলোতে আনা নেয়া করতে পারছে না ফলে কৃষকদের ফসলাদির ন্যায্য মুল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
৪ নংকালিয়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোমিন, ও ৫ নং বড়শশী ইউনিয়নে মোঃ আব্দুর রহিম জানান,করতোয়া নদীর উপর সেতু নির্মান এ এলাকার লাখ লাখ মানুষের প্রাণের দাবী। সেতুটি দ্রুত নির্মাণের আশু প্রয়োজন। তারা সরকার ববাহাদুরের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন।
উল্লেখ্য যে,বোদা উপজেলা বাসির ও সুবিধা বঞ্চিত কালিয়াগঞ্জ ও বড়শশীবাসীর প্রত্যাশা পুরণে ২০২০ সালের ২৩ জানুয়ারী বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিংএ্যান্ড টেকনোলেজি,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর একটি বিশেষজ্ঞ টিম বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় এসে করতোয়া নদীর উপর আউলিয়ারঘাট ব্রীজের সম্ভাব্যতা যাচাই করে গিয়েছিলেন। আউলিয়ার ঘাটে করতোয়া নদীর উপর ব্রীজ নির্মান সংক্রান্ত সাইট সিলেকশনের সময় বিশেষজ্ঞ টিমের সাথে নির্বাহী প্রকৌশলী এলজিইডি পঞ্চগড় মনিরুজ্জামান,বোদা উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি,মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনছার মোঃ রেজাউল করীম শামীম, সহ স্থানীয় সংসদ সদস্য, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এর ব্যক্তিগত সহকারী রাসেদ প্রধান ও রেজাইল করীম রেজা সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। সেতুটি নির্মনের বহু প্রতিশ্রুতি আশ্বাস ও সুপারিশ থাকলেও এ যাবত সেতুটি নির্মান কাজের কোন বাস্তবতার মুুখ দেখেননি এলাকাবাসী। ব্রীজ না হওয়ায় কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে প্রতিদিন। ব্রীজটি নির্মিত হলে বোদা সহ অত্র এলাকার আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে আশা প্রকাশ করছেন অভিজ্ঞমহলরা।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















