ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭৫ পিস ইয়াবাসহ মোঃ জাকির হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলা শাহবাজপুর ইউনিয়নের মুন্সিহাটি গ্রামে অভিযান চালিয়ে থাকে আটক করা হয়। গ্রেফতাকৃত, মোঃজাকির হোসেন সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়নের মুন্সিহাটি গ্রামের মৃত ছোট মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এস আই মোঃ ফায়জুর রহমান সঙ্গীফোস সহায়তা নিয়ে শাহবাজপুর ইউপির মুন্সিহাটি গ্রামে মৃত ছোট মিয়ার বাড়িতে অভিযান চালালে তার ছেলে জাকির হোসেনকে আটক করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি করে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসলাম হোসেন বলেন, গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















