১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

ফুলবাড়ীতে উপজেলা কার্য্যালয়ের প্রধান সড়কটি এখন মরণ ফাঁদ

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরের উপজেলা কার্য্যালয়ের প্রধান সড়কের পুরোনো ব্রীজ ধ্বসে দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে,ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবহনসহ পথচারীরা। যে কোন সময় ঘটতে পারে বড় আকারের দুর্ঘটনাসহ প্রাণহানী।
উপজেলা কার্য্যালয়সহ পৌর শহরের যাতায়াতের গুরুত্বপুর্ণ ব্রীজটি দেবে গেলেও, ব্রীজটি নির্মাণে একে অপরের কাঁধে চাপিয়ে দেয়ার চেষ্ঠা করছেন উপজেলা পরিষদ ও পৌরসভা। পৌরসভা বলছেন এমুহূর্তে ব্রীজটি নির্মানের মতো তহবিল নেই,একই কথা বলছেন উপজেলা পরিষদ। এদিকে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলছেন এলাকাটি যেহেতু পৌরসভার এর দায়দায়িত্ব পৌরসভার।

উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলছেন ব্রীজটি মেরামতের বিশেষ প্রয়োজন হলেও,ব্রীজটি নির্মাণ করতে হলে অনেক সময়ের প্রয়োজন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলছেন ব্রীজটি নির্মাণ করার মতো অর্থ এই মুর্হুতে পৌরসভার তহবিলে নেই, তবে চলাচলের উপযোগী করতে মেরামতের ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান পৌর মেয়র।

সরেজমিনে দেখা যায় পৌর বাজারের প্রবেশ মুখ ও উপজেলা কার্য্যালয়ে যাতায়াতের প্রধান সড়কের কাটিহারের ধার নামক স্থানের ব্রীজটি ফাটল ধরে দেবে গিয়ে ব্রীজের মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। এই গর্তের পাশদিয়ে ফাটল ধরা ব্রীজের উপর দিয়ে প্রতিদিন পৌর বাজার ও উপজেলা কার্য্যালয়ে যাতায়াতকারী যানবাহন ও পথচারীরা যাতায়াত করছে। এতেকরে যে কোন সময় ব্রীজের সৃষ্ট গর্তে পড়ে গিয়ে কিংবা ব্রীজটি ধ্বসে পড়ে ঘটতে পারে প্রাণহানীসহ বড় রকমের দুর্ঘটনা।

এলাকাবাসী ও পথচারীরা বলেন এই ব্রীজটি একটি শতবর্ষের পুরোনো ব্রীজ, ব্রীজটি অনেক পূর্বেই মেরামতের প্রয়োজন ছিল,কিন্তু কেউ এই ব্রীজটির দিকে নজর দেয়নি ফলে এই ব্রীজটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।

এদিকে কয়েকজন এলাকাবাসী বলেন সম্প্রতি এই ব্রীজটির উপর দিয়ে কয়েকজন বালু ব্যবসায়ীসহ বাজারের ব্যবসায়ীরা ভারী ট্রাকে করে বালুসহ মালামাল বহন করায় ব্রীজটিতে ফাঁটল ধরে গর্তের সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন বলেন পৌর কৃর্তপক্ষ বিধিনিষেধ জারী করলেই তিনি ভারী যানবাহন চলাচল বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন। এদিকে ভারী যানবাহন চলাচলের উপর বিধি-নিষেধ জারী করার জন্য দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন মেয়র মাহমুদ আলম লিটন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফুলবাড়ীতে উপজেলা কার্য্যালয়ের প্রধান সড়কটি এখন মরণ ফাঁদ

প্রকাশিত : ০৭:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২