০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বরিশাল-ঢাকা মহাসড়কে মাহফিলগামী বাস দুর্ঘটনায় আহত ৫৫

  • বরিশাল অফিস
  • প্রকাশিত : ০৭:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • 107

বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠীতে চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশ্যে আশা এম এম পরিবহনের একটি বাস দূর্ঘটনা ঘটে। বাসটির রেজিঃ নং ঢাকা মেট্রো ব ১৪-০০৯৫। এই ঘটনায় অন্তত ৫৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১০টার পরে যশোর শহর থেকে ৫৫ জন মুসল্লী নিয়ে ওই বাসটি চমমোনাইয়ের মাহফিলে যোগদানের উদ্দেশ্যে ছেড়ে আসে।

বুহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে বাসটি বেপরোয়া গতিতে গৌরনদী উপজেলার আশোকাঠী ব্রীজ এলাকা অতিক্রম করছিল। এ সময় বাসটির চালক নিয়ন্ত্রন হারালে বাসটি উল্টে গিয়ে আশোকাঠী ব্রীজের উত্তর পান্তের ঢালে মহাসড়ক থেকে প্রায় ১৫-২০ ফুট নিচের গভীর খাঁদে পড়ে যায়। এতে বাসটির ভেতরে থাকা ৫৫জন মুসল্লীর সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত ১২ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকী আহতরা ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যশোরে ফিরে গেছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বেলাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে পুলিশ জব্দ করেছে। বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখার সময় তারা দুর্ঘটনাকবলিত বাসটিকে খাঁদ থেকে উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছিল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পরশুরামে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বরিশাল-ঢাকা মহাসড়কে মাহফিলগামী বাস দুর্ঘটনায় আহত ৫৫

প্রকাশিত : ০৭:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২