১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কলাপাড়ায় ১৮ লাখ চিংড়ির রেনু আটক, ১ জনকে দন্ড

কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ১৮ লক্ষ বাগদা চিংড়ির রেনু আটক করেছে র‌্যাব-০৮-এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরের দিকে কলাপাড়া পৌর শহরের টোলঘর এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক থেকে এসব রেনু আটক করা হয়।

এসময় বাগদা রেনু ধরার অপরাধে আল মামুন (২৭) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন মাহমুদ। আটককৃত এসব বাগদা রেনুর অবৈধ বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। পরে দুপুর দুইটার দিকে আটককৃত এসব পোনা মাছ হাজীপুর সংলগ্ন সোনাতলা আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হয়।

র‌্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার শহিদুল ইসলাম গনমাধ্যমকে জানান, কিছু অবৈধ মাছ ব্যবসায়ী মহিপুর এলাকা থেকে এসব রেনু বাগেরহাট ও মোংলায় পাচার করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব রেনু আটক করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

কলাপাড়ায় ১৮ লাখ চিংড়ির রেনু আটক, ১ জনকে দন্ড

প্রকাশিত : ০৭:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২