বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বুধবার একাডেমিক কাউন্সিল সভাকক্ষে ই- নথি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এপিএ বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত সভাপতি ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, পরিচালকবৃন্দ, প্রভোস্টবৃন্দ অংশগ্রহণ করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















