চরম সংকটে থাকা বরিশাল বিভাগের চিকিৎসক সংকট অবশেষে দূর হয়েছে। ৪২বিসিএস (স্বাস্থ্য) ব্যাচ থেকে বিভাগের ৬ জেলায় ৩৮৬ জন চিকিৎসক পদায়ন করা হয়েছে। গতকাল রাতে স্বাস্থ্য মন্ত্রনালয় এই পদায়ন করে। পদায়ন কৃতদের আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে নিজি নিজ কর্মস্থলে যোগদান করতে নির্দেশ প্রদান করা হয়েছে। নতুন এই পদায়নের ফলে বরিশাল জেলায় মোট পদের বিপরীতে ৭৬ ভাগ চিকিৎসক হলো আর শূন্য পদের সংখ্যা ২৪ ভাগ।
তালিকা বিশ্লেষনে দেখা গেছে বিভাগের মধ্যে সবচেয়ে বেশী চিকিৎসক পদায়ন করা হয়েছে বরিশাল জেলায়। এই জেলায় সর্বোচ্চ ৯৭ জন চিকিৎসক পদায়ন করা হয়েছে। ৬৬ জন করে পদায়ন করা হয়েছে পটুয়াখালী ও পিরোজপুর জেলায়। এছাড়া ভোলা জেলায় ৬৪ জন,বরগুনায় ৫৬ এবং ঝালকাঠি জেলায় ৩৭ জন চিকিৎসক পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে জেলার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সব চিকিৎসকদের পদায়ন করা হয়েছে তাদেরকে স্ব স্ব জেলার সিভিল সার্জনগন জেলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পদায়ন করতে পারবেন। ২৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ঢাকার বঙ্গবন্ধু আন্তার্জাতিক সম্মেলন নব্য নিয়োগপ্রাপ্ত এসব চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, বরিশাল জেলায় ২২৭ পদের বিপরীতে ১৪১ জন,পটুয়াখালী জেলায় ১৬৯ পদের বিপরীতে ৫৪ জন,ভোলা জেলায় ১৮৭ পদের বিপরীতে ৯০ জন,পিরোজপুরে ১৮৩ পদের বিপরীতে ৭৮ জন,বরগুনায় ১২৫ পদের বিপরীতে ৬৬ জন এবং ঝালকাঠিতে ৮১ পদের বিপরীতে ৪৬ জন চিকিৎসক কর্মরত আছেন। মোট হিসাবে বিভাগে ১২৩৮ পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছে ৫৫০ জন শূন্য পদের সংখ্যা ৬৮৮টি।
বরিশাল স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী শেবাচিম হাসপাতাল বাদে বরিশাল বিভাগের ৬ জেলায় ১ হাজার ২৩৮ টি চিকিৎসকের পদ আছে। যার বিপরীতে বর্তমানে কর্মরত আছে মাত্র ৫৫০ জন। যা মোট পদের ৪৫ ভাগ।
বিজনেস বাংলাদেশ/ এ আর





















