১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামতকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে- পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ২০১৭ সালের পর থেকেই হাওরের বোরো ফসলরক্ষা বাধঁ মেরামতের বিষয়টিকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এবং প্রতি বছরের ন্যায় চলতি বোরো ফসলরক্ষা যেকোনো দূর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।

তাছাড়া হাওরে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ৪৯৪ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। তা একনেকে উঠে পাশ হলেই আমরা কাজ শুরু করবো। এছাড়াও ১৪ টি নদী পূনঃখণনের প্রকল্প হাতে নিয়েছি। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পাগনার হওরের বিভিন্ন চলমান ফসলরক্ষা বাধেঁর কাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্র জাহিদ ফারুক এস কথা বলে।

প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে পুরো বিশ্ব অর্থনৈতিক মন্দা দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। আমরা ভাগ্যবান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেমে নেই। অন্য দেশের তুলনায় আমরা দ্রততম গতিতে এগিয়ে যাচ্ছি। শুরুতে আমাদের দেশে যেভাবে উন্নয়নশীল অগ্রগতি হচ্ছিল করোনা আসার পর তা কিছুটা থমকে গেছে। কিন্তু আমাদের কাজ থেমে নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন-সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি ও কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এড. শামীমা আক্তার খানম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

হাওরের ফসলরক্ষা বাঁধ মেরামতকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে- পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৯:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২